শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

নীলফামারীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে ৫১টি পরিবার

#
news image

জেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়েছে ৫১টি পরিবার। এছাড়াও, সুবিধাভোগি প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।
আজ মঙ্গলবার বেলা ১২টায় সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরি গ্রামে সদর উপজেলা প্রশাসন আয়োজিত ঘর বিতরণের অনুষ্ঠানে প্রধান  তিথি হিসাবে সুবিধাভোগিদের কাছে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্øবী, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনজুরুল মোর্শেদ তালকুদার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান প্রমুখ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার জানান, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে তৃতীয় পর্যায়ে লক্ষ্মীচাপ ইউনিয়নে ৫১টি পরিবারকে জমিসহ সেমি-পাকাঘর প্রদান করা হয়েছে। পরে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বেলা ২টার দিকে নিজস্ব তহবিল থেকে জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১২ জন ব্যবসায়ির মধ্যে জনপ্রতি দশহাজার টাকা করে বিতরণ করেন।

অনলাইন ডেস্ক

২৫ অক্টোবর, ২০২২,  11:51 PM