শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

রোহিঙ্গা ক্যাম্পে আবার হত্যাকান্ড

#
news image

মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে মুখোশধারী ৮-১০ জনের একটি দল ওই যুবককে গুলি করে হত্যা করে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহতের পরিচয় মোহাম্মদ সালাম (৩৭) । কুতুপালং ২ নম্বর ক্যাম্পের বাসিন্দা। উল্লেখ্য, চলতি মাসে এ পর্যন্ত আনুমানিক ৬ জন রোহিঙ্গা হত্যার শিকার হয়েছে।

১৪ এপিবিএন অধিনায়ক জানান, মুখোশধারী দুর্বৃত্তরা কী কারণে এ যুবককে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। একইসঙ্গে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলছে। 

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২২,  1:47 AM