শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

চাঁদাবাজীর মামলায় চেয়ারম্যানের ছেলে অমি আটক

#
news image

পুঠিয়ায় চাঁদাবাজীর মামলায় সাকলায়েন অমি (২৫) নামের একজনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটক সাকলায়েন চারঘাট উপজেলার শোলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত্রিতে  উপজেলার বানেশ^র বাজারের ট্রাফিক মোড় এলাকা থেকে আটক করা হয়। 
পুঠিয়া থানা সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চারঘাট উপজেলার শোলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালমের ছেলেসহ ৭জন পুঠিয়া উপজেলা পরিষদের চত্বরে নির্মানাধীন মডেল মসজিদের ম্যানেরজার আনোয়ার হোসেনের কাছে ২০ হাজার টাকা চাঁদাদাবী করে। এসময় ম্যানেজার আনোয়ার হোসেন চাঁদা দিতে অস্বীকার করলে প্রথমে তারা আনোয়ার হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং এক পর্যায়ে তাকে মারধোর শুরু করে। মারধোরের এক পর্যায়ে তার আনোয়ারের মাথায় গুরুতর জখম হলে তিনি জ্ঞান হারিয়ে মডেল মসজিদের ছাদে লুটিয়ে পড়েন। সেখানে তারা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখানে কর্মরত লেবার মিস্ত্রীরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে রামেক হাসপাতালে পাঠান। রামেক হাসপাতালে চিকিৎসা শেষে গত শনিবার (২২ অক্টোবর) আনোয়ার হোসেন বাদী হয়ে পুঠিয়া থানায় ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন। সেই মামলায় পুঠিয়া থানা পুলিশ আসামী  অমিকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, আটক  আসামী বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের আটকের চেষ্টা চলছে বলে এ কর্মকর্তা জানান। 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২২,  9:55 PM