শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

ডা. জাহাঙ্গীর কবিরের চেম্বারে ভোক্তার অভিযান

#
news image

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত ব্যক্তি ডা. জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানে ছিলেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আবদুল জব্বার মণ্ডল।

ভোক্তা অধিদপ্তর জানায়, জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে। অর্গানিক বিভিন্ন ফুড তার চেম্বারে বিক্রি করা হয়, কিন্তু সেগুলো আমদানির সঠিক কাগজপত্র তারা দেখাতে পারেননি। এছাড়া ঘিসহ কয়েকটি পণ্যের উৎপাদন ও মেয়াদের তারিখ লেখা ছিল না। এসব বিষয়ে কাগজপত্র দেখাতে বৃহস্পতিবার সকালে তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ডাকা হয়েছে।

এর আগে ২০২১ সালের ১ আগস্ট ডা. জাহাঙ্গীর কবিরের কার্যক্রমকে অবৈজ্ঞানিক, অসত্য, দায়িত্বজ্ঞানহীন এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে চিঠি দেয় চিকিৎসকদের একটি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটস (এফডিএসআর)।

সংগঠনটি তার বিরুদ্ধে ‘অবৈজ্ঞানিক, অসত্য ও সম্মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে নোটিশ পাঠিয়েছিল। শুধু তাই নয়, তারা এই চিকিৎসকের বিরুদ্ধে বাংলাদেশে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলেও অভিযোগ করে।

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২২,  10:03 PM