শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

এবার মুয়াজ্জিনের চরিত্রে প্রীতম

#
news image

সংগীতশিল্পী হিসেবে পরিচিত প্রীতম হাসান। তবে শুধু এই পরিচয়ে তাকে আর সীমাবদ্ধ করা যাচ্ছে না। কেননা অভিনয়েও নৈপুণ্য দেখিয়ে চলেছেন তিনি। নিজের মিউজিক ভিডিও হোক কিংবা ওয়েব কনটেন্ট, বলা চলে নিয়মিতই কাজ করছেন এ তরুণ। এবার একেবারে ভিন্ন অবতারে, ব্যতিক্রম ভূমিকায় হাজির হচ্ছেন পর্দায়। ওয়েব কনটেন্টটির নাম ‘আড়াল’। এতে এক মুয়াজ্জিনের চরিত্রে অভিনয় করেছেন প্রীতম। সেজন্য নিতে হয়েছে বড় চ্যালেঞ্জ। কেননা নিজের মধ্যে ব্যাপক পরিবর্তন আনতে হয়েছে তার। প্রীতম বলেন, “গতানুগতিক চরিত্র আমার পছন্দ না। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু করার। কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলে বেশ উপভোগ করি। ‘আড়াল’র এই লুকটা তৈরি করার জন্য টিমের সঙ্গে কয়েক বার বসতে হয়েছে। গোঁফ কেটে ফেলার পর দেখি আমার চেহারা একদম বদলে গেছে! সেই সঙ্গে আমার হাঁটাচলা, কথা বলার ধরণ, বডি ল্যাংগুয়েজ সবকিছুতে পরিবর্তন আনতে হয়েছে। যেটা আমার জন্য মোটেও সহজ ছিলো না।’’এদিকে ব্যতিক্রমধর্মী এই কনটেন্টে যুক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী কাজী নওশাবা। তার ভাষ্য, “মাঝে মাঝে আমি খুব অবাক হই, সেই সঙ্গে কৃতজ্ঞ এটা ভেবে যে, আমাকে ভিন্ন রকমের সব চরিত্রের জন্য বলা হয়। ‘আড়াল’ খুব গহীনের গল্প। আত্ম উপলব্ধির, নিজেকে আয়নায় দেখার গল্প। এই বিষয়গুলো ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের। মানুষ আড়াল আসলে সর্বপ্রথম নিজের কাছ থেকে হয়। তারপর ধীরে ধীরে পরিবার, সমাজ সবকিছু থেকে আড়াল হয়ে যায়। আমাদের কনটেন্ট ‘আড়াল’ কেন আড়াল হলো, এটা আসলে দর্শক দেখলে জানতে পারবেন।” ‘আড়াল’ নির্মাণ করেছেন নাজমুল নবীন। এতে প্রীতম ও নওশাবার সঙ্গে আরও আছেন সুমন আনোয়ার, গ্রিহী প্রমুখ। বৃহস্পতিবার এটি মুক্তি পাবে একটি ওয়েব প্ল্যাটফর্মে। এর গল্পে দেখা যাবে, মনপুরা দ্বীপের স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন সিদ্দিক ভোর রাতে নিজের ঘরের মেঝেতে আবিষ্কার করে এক নারীর মরদেহ। আকস্মিক এই ঘটনায় দুশ্চিন্তায় পড়ে সিদ্দিক, গ্রামে জানাজানি হবে এই ভয়ে তটস্থ থাকে। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়, যখন পুলিশ মরদেহটি খুঁজতে এসে পায় না।

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২২,  11:25 PM