শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

বাংলাদেশের প্রকল্পে ইইউর অর্থায়ন

#
news image

পরিবেশগত পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের একটি প্রকল্পে ৬ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

‘লাইভস ইন ডিগনিটি গ্র্যান্ট ফ্যাসিলিটি’ থেকে এই অনুদান পাবে বাংলাদেশ। ‘উত্তরণ’ এবং ‘এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ নামে বাংলাদেশের দুটি বেসরকারি সংস্থা ওই প্রকল্প বাস্তবায়ন করবে।

এক বিবৃতিতে ইইউ বলেছে, পরিবেশগত পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রকল্পটি প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন, অর্থায়ন ও অন্যান্য কাজে সহায়তা করবে।

জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ বৃদ্ধির ঝুঁকির কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ক্রমবর্ধমান শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলা বছরের ছয় মাস পর্যন্ত পানির নিচে থাকার শঙ্কা তৈরি হচ্ছে। সেখানে মাটির লবণাক্ততা বাড়ছে এবং উপকূলীয় কৃষিজীবী মানুষের বেকারত্ব বাড়ছে।

“শহুরে এলাকায় যেতে বাধ্য হওয়া বেশিরভাগ মানুষের আশ্রয় হয় বস্তিতে। যেখানে নারীরা সহিংসতার ঝুঁকির সম্মুখীন হন সবচেয়ে বেশি। নারী ও মেয়েদের সহায়তায় জোর দিয়ে সাতক্ষীরার শহরাঞ্চলের বস্তিতে বাসকারীদের সহায়তা করা হবে এ প্রকল্পের মাধ্যমে

ইইউ বলছে, এ প্রকল্পের মাধ্যমে বস্তিবাসীর শিক্ষা, পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। অর্থ ও প্রযুক্তি উভয় ক্ষেত্রেই দক্ষতা ও অন্যান্য সহায়তা দেওয়া হবে, যাতে মানুষের আয়ের ব্যবস্থা তৈরি হয়।

২০২০ সালে ‘লাইভস ইন ডিগনিটি গ্র্যান্ট ফ্যাসিলিটি’ গঠন করা হয়। বিশ্বে দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির সংকট মোকাবেলায় সমাধানের পথ দেখাতে এ তহবিল গঠন করে ইইউ।

অনলাইন ডেস্ক

২৭ অক্টোবর, ২০২২,  11:10 PM