শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ঘর ছাড়া ২ যুবকসহ সন্দেহভাজন ৫ জঙ্গি গ্রেপ্তার

#
news image

ঘর ছাড়া দুই যুবকসহ সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। গ্রেপ্তার ব‌্যক্তিরা হলেন, মো. আব্দুল্লাহ, মো. তাজুল ইসলাম, মো. জিয়াউদ্দিন, মো. হাবিবুল্লাহ ও মো. মাহমুদুল হাসান। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ অক্টোবর)  রাজধানীর ডেমরা এলাকা থেকে ওই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের  আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

পুলিশ জানায়, সম্প্রতি কুমিল্লা থেকে কথিত হিজরতের নামে ৭ তরুণ গৃহ ত্যাগ করে। এ ঘটনায় দেশব্যাপী আলোচনা শুরু হলে তদন্ত শুরু করে পুলিশের এই বিশেষ ইউনিট। এরপরই উগ্র জঙ্গিবাদী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া সংগঠনের অস্তিত্ব বেরিয়ে আসে।  সংগঠনের সঙ্গে কারা কারা জড়িত তার নিবিড় তদন্ত শুরু হয়। তদন্তের অংশ হিসেবে গত  ১৩  সেপ্টেম্বর মগবাজার থেকে আবরারুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়ার তথ্যের ভিত্তিতে বেরিয়ে আসে সংগঠনটি শীর্ষ নেতা ডা. শাকির বিন ওয়ালির নাম। পরে রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারকৃত পাঁচ জনের অবস্থান নিশ্চিত করা হয়। ওয়ালী উগ্রবাদী এ সংগঠনের দাওয়াতি বিভাগের প্রধান। এছাড়া, সে পাহাড়ে ঘর ছাড়া যুবকদের জঙ্গি প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি সেখানে কেউ আহত হলে নিজস্ব অ্যাপস দ্বারা চিকিৎসার সব ধরনের কার্যক্রম পরিচালনা করতো। 

পুলিশ জানায়, গ্রেপ্তার এই পাঁচ জনের মধ্যে হাবিবুল্লাহ ও হাসান ঘর ছেড়েছিলেন। তারা শাকিরের নেতৃত্বে পাহাড়ে কথিত হিজরতের নামে জঙ্গি প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনলাইন ডেস্ক

২৭ অক্টোবর, ২০২২,  11:41 PM