শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আকুর সদস্যতা প্রত্যাহার শ্রীলঙ্কার

#
news image

ঘোর অমানিশার অন্ধকার পার করতে থাকা শ্রীলঙ্কা এবার লেনদেন বাণিজ্য নিষ্পত্তির আন্তঃআঞ্চলিক সংস্থা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্যপদ প্রত্যাহার করেছে ।

বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংককে বিষয়টি জানিয়ে আকুর মাধ্যমে দেশটির সঙ্গে কোনো ধরনের বাণিজ্যিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে।

বৃহস্পতিবার বিষয়ে একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক (সিএসবিএল) গত ১৪ অক্টোবর আকুর সদস্য পদ থেকে স্বঃপ্রণোদিত হয়ে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। সব ব্যাংকের এডি (অথোরাইজড ডিলার) শাখাগুলোকে শ্রীলঙ্কার সঙ্গে আকু মাধ্যমে কোনো ধরনের বাণিজ্যি বা বাণিজ্যিক লেনদেন না করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

১৯৭৪ সালের ডিসেম্বর জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক সামাজিক কমিশন (ইসক্যাপ) এর উদ্যোগে আকু প্রতিষ্ঠিত হয়। শ্রীলঙ্কা বেরিয়ে যাওয়ায় এখন মোট আটটি দেশ জোটের সদস্য।

বাংলাদেশ ছাড়া বাকি আট দেশ হলভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা মালদ্বীপ। আকুর সদর দপ্তর ইরানের তেহরানে।

জোটের সদস্য কোনো দেশ থেকে বাংলাদেশ যে পণ্য আমদানি করে, তার বিল দুই মাস পর পর আকুর মাধ্যমে পরিশোধ করতে হয়। একইভাবে অন্য সদস্য রাষ্ট্রগুলোও দুই মাস পর পর তাদের আমদানি বিল পরিশোধ করে আকুর মাধ্যমে। এই লেনদেন হয় ডলার বা ইউরোতে। 

বাংলাদেশ সর্বশেষ আকুর বিল পরিশোধ করেছে গত আগস্টে। আগামী মাসের প্রথম সপ্তাহে বিল পরিশোধের পরবর্তী তারিখ রয়েছে।

ইসক্যাপের এশিয়া অঞ্চলের সীমারেখায় অবস্থিত সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের জন্য আকুর সদস্যপদ উন্মুক্ত।

অনলাইন ডেস্ক

২৮ অক্টোবর, ২০২২,  12:14 AM