শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

রংপুরে বিএনপির সমাবেশ শুরু

#
news image

রংপুরে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে।  নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে আজ দুপুর ১২টার দিকে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে নেতারা বক্তব্য দিচ্ছেন।

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন স্থানে গুলিতে দলের নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদ এবং দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় শহরে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ অক্টোবর) রংপুরের কালেক্টরে ঈদগাহ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দলটি এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় গণসমাবেশ করে।

এদিকে বিএনপির গণসমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়েছে। কেন্দ্রীয় নেতারাসহ আগত অতিথিরা সমাবেশ মঞ্চে আসন গ্রহণ করেছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। 

ইতোমধ্যেই সমাবেশ মঞ্চে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ, যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সমাবেশের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব (দুলু), সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, কৃষক দলের মহাসচিব শহিদুল ইসলাম (বাবুল), ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনোকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েলসহ অন্য নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে শনিবার সকাল থেকেই রোদ উপেক্ষা করে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করতে শুরু। অনেক নেতা কর্মী বাস ধর্মঘটকে উপেক্ষা করে শুক্রবার রাতেই সমাবেশ স্থলে চলে আসেন।

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২২,  8:27 PM