শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

তরুণরাই আগামী দিনের নেতা: স্পীকার

#
news image

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী  বলেছেন, তরুণরাই আগামী দিনের নেতা।মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষন কাজে লাগিয়েই তারা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দক্ষ কারিগরে পরিণত হবে। তিনি আজ রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায়  পিয়ারসন এডেক্সেল  আয়োজিত 'হাই অ্যাচিভারস অ্যাওয়ার্ড ২০২২’- এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছে। এদেশের মেধাবী শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা অর্জন করে যোগ্যতা ও দক্ষতার সাথে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের দোরগোড়ায় পৌঁছে দেবে। স্পীকার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে কার্যকর ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নারী শিক্ষার প্রসারে তিনি অভিভাবকদের স্মার্টফোনের মাধ্যমে আর্থিক সহযোগিতা করছেন।

এসময় স্পীকার পিয়ারসন কোয়ালিফিকেশনে অনবদ্য ফলাফল অর্জনের জন্য মনোনীতদের পুরস্কার প্রদান করেন। সাড়া বিশ্বে মানসম্মত শিক্ষা ছড়িয়ে দেবার জন্য তিনি ব্রিটিশ কাউন্সিল এবং পিয়ারসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল এক্সামস ডিরেক্টর হ্যারিয়েট গার্ডনার, পিয়ারসন স্কুল কোয়ালিফিকেশনস এর ভাইস প্রেসিডেন্ট এমা হোয়েল এবং ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অপারেশনস এক্সামিনেশনস জুনায়েদ আহমেদ বক্তৃতা করেন। নাইনথ একাডেমিক অ্যাওয়ার্ড সেরেমনির এই অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ সালের পরীক্ষায় অসাধারণ নৈপুণ্য অর্জনের জন্য ৭৭৯ জনকে পুরস্কার প্রদান করা হয়।

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২২,  11:15 PM