শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

৩১টি বার্গারের অর্ডার দিল শিশু

#
news image

বাড়িতে মা নিজের কাজে ব্যস্ত। আনলক অবস্থায় তাঁর মুঠোফোন পড়ে রয়েছে পাশেই। মুঠোফোনটি হাতে তুলে নেয় দুই বছরের শিশু। সেটায় একটি খাবার সরবরাহকারী অ্যাপ চালু করে, তা থেকে বার্গার অর্ডার করে ফেলে শিশুটি। একটি, দুটি নয়, পাক্কা ৩১টি চিজবার্গার। সরবরাহকারী বাড়ির দরজায় বার্গার নিয়ে হাজির হলে টনক নড়ে মায়ের। ততক্ষণে আর করার কিছুই নেই। অগত্যা সেসব বার্গার প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিতে হয় ওই নারীকে।
মজার এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে। মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই)
গত মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ওই নারীর নাম কেলসি গোল্ডেন। বাড়ি টেক্সাসের রিকার্ডো এলাকায়। তাঁর দুই বছরের ছেলের নাম ব্যারেট।
সম্প্রতি বাড়িতে বসে নিজের কম্পিউটারে কাজ করছিলেন কেলসি। কাজে এতটাই মগ্ন ছিলেন যে পাশে তাঁর মুঠোফোনটি আনলক অবস্থায় রয়েছে, তা খেয়াল করেননি। ব্যারেট মায়ের মুঠোফোন হাতে নিয়ে ব্যবহার করতে শুরু করে। একপর্যায়ে সে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের অ্যাপ ‘ডোরড্যাশ চালু’ করে ফেলে। এরপর না বুঝেই ম্যাকডোনাল্ডসের ৩১টি চিজবার্গার অর্ডার করে।
আধা ঘণ্টার মধ্যে কেলসির বাড়ির দরজায় ডোরড্যাশের সরবরাহকারী পৌঁছে যান। তাঁর সঙ্গে ছিল ৩১টি বার্গার। বার্গার হাতে খাবার সরবরাহকারীকে দরজায় দেখে অবাক হন কেলসি। বুঝতে পারেন, কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু ঠিকানা আর খাবারের বিলে থাকা মুঠোফোন নম্বর মিলিয়ে দেখেন, সেটা তাঁরই। তখন বুঝতে পারেন, এ কাণ্ড ঘটিয়েছে বছর দুইয়ের ব্যারেট।
স্থানীয় সংবাদমাধ্যমকে কেলসি জানান, ম্যাকডোনাল্ডসের ৩১টি বার্গারের দাম ছিল ৬১ ডলার। বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার বিল, সরবরাহকারীর বকশিশসহ এ বাবদ তাঁর পকেট থেকে মোট ৯১ ডলার ৭০ সেন্ট বেরিয়ে গেছে।
মজার বিষয় হলো, ব্যারেট ৩১টি বার্গার অর্ডার দিলেও খেয়েছে মাত্র ১টির অর্ধেক। বাকি বার্গারগুলো নিয়ে বিপাকে পড়েন কেলসি। পরে তিনি পুরো ঘটনা উল্লেখ করে স্থানীয় কমিউনিটির ফেসবুক পেজে একটি পোস্ট দেন। তাতে বার্গার খাওয়ার জন্য আশপাশের মানুষদের আমন্ত্রণ জানান। কেলসির ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে দেয়। অনেকেই কেলসির সঙ্গে যোগাযোগ করেন। বাড়িতে এসে তাঁর কাছ থেকে বিনা মূল্যে বার্গার নিয়ে যান।

প্রভাতী খবর ডেস্ক

২০ মে, ২০২২,  12:29 AM