শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

জাসদ এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

#
news image

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল। মুক্তিযুদ্ধোত্তর সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের রাষ্ট্র ও সমাজকে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের আকাংখা ও চেতনায় পুনর্গঠন এবং গড়ে তোলার লক্ষ্যে দলটি গঠন করা হয়। 

প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে দলটির সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ এক বিবৃতিতে দেশবাসী ও জাসদের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন। তারা একই সাথে জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা জাসদের সংগ্রাম এগিয়ে নিতে জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

১৯৭২ সালের ৩১ অক্টোবর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর এম এ জলিল এবং ছাত্রলীগের এককালীন সাধারণ সম্পাদক আ স ম আব্দুর রবকে যুগ্ম-আহ্বায়ক এবং বিধান কৃষ্ণ সেন, শাহজাহান সিরাজ, নূর আলম জিকু, ক্যাপ্টেন সুলতান উদ্দিন আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রহমত আলীকে সদস্য করে ৭ (সাত) সদস্যের কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠাাবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামীকাল ভোর ৬ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬টায় শহীদ প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও বিকাল ৩ টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে। 

সমাবেশে সভাপতিত্ব করবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, বাংলাদেশের সাম্যবাদী দলের (মা-লে) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি প্রমুখ।

আজ জাসদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দলের সকল জেলা-উপজেলা কমিটি ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী  উদযাপনে অনুরূপ কর্মসূচি গ্রহণ করেছে। 

অনলাইন ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  10:28 PM