শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

অগ্নিপরীক্ষায় পাস করে যা বললেন রনি

#
news image

অনেকটাই সুস্থ কৌতুক অভিনেতা আবু হেনা রনি এখন। এক মাস চিকিৎসা শেষে গত ১৫ অক্টোবর হাসপাতাল থেকে ছাড়পত্র পান। গত শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তা পোস্ট করেছেন রনি। ক্যাপশনে লিখেছেন, ‘অগ্নিপরীক্ষায় পাস, আলহামদুলিল্লাহ।’ ভিডিওবার্তায় রনি বলেন, আমার যখন জ্ঞান ফিরলো, আইসিইউ থেকে বের হলাম- পরিবারের লোকজন আমাকে দেখাচ্ছিল কে কী লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। অনেকেই টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন, তারা কে কী বলেছেন সেগুলোও দেখাচ্ছিল। মানুষের এই কথা ও লেখাগুলো আমার ব্যথাটা অনেকটাই কমিয়ে দিয়েছিল। সবাই আমার জন্য দোয়া করেছেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তিনি বলেন, পুড়ে যাওয়া সময়ে প্রাপ্তিও কম না। এ সময়ে আমি বুকের গভীর থেকে উপলব্ধি করেছি, আপনারা আমাকে কতটা ভালোবাসেন। রনি বলেন, প্রথমেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। তারপর আমি ধন্যবাদ দিতে চাই চিকিৎসকদের। তারা সার্বক্ষণিক আমার যত্ন নিয়েছেন। এছাড়াও অনেকেই আমাকে দেখতে এসেছেন। যারা হাসপাতালে ঢুকতে না পেরে ফিরে গেছেন, তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। কোনো একদিন হয়তো দেখা হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন। খুব শিগগির কাজে ফিরবো এবং আপনাদের হাসিখুশি রাখতে কাজ করে যাবো। প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন। দগ্ধ হওয়া অন্য ব্যক্তিরা হলেন জিল্লুর রহমান, মোশারফ হোসেন, রুবেল হোসেন ও ইমরান হোসেন।

প্রভাতী খবর ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  10:47 PM