শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

‘বিয়ের আগে মা হতে চাইলে আপত্তি নেই’

#
news image

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম প্রভাবশালী বচ্চন পরিবার। এ পরিবারের নিয়ম-নিষ্ঠা সম্পর্কে সবাই অবগত। নাতি-নাতনিদের সঙ্গে দারুণ সম্পর্ক অমিতাভ-জয়ার। অনেক ভক্ত রয়েছেন যারা এই পরিবারকে ব্যক্তিগত জীবনে অনুসরণ করেন। অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দা একটি পডকাস্ট শুরু করেছেন। ‘হোয়াট দ্য হেল’ শিরোনামে এই শোটি সঞ্চালনা করছেন নব্য নাভেলি নন্দা। তাতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চন। এ সময় তিনি জানান- নব্য যদি বিয়ের আগে সন্তানের মা হতে চায় তাতে আপত্তি নেই জয়ার। এ অনুষ্ঠানে কথার বলার ফাঁকে নব্যকে পরামর্শ দিয়ে জয়া বচ্চন বলেন, ‘‘আমি মনে করি, তোমার একজন ভালো বন্ধু থাকা উচিত; যার সঙ্গে সবকিছু খোলামেলা আলোচনা করতে পারো। তুমি তাকে বলতে পারো-‘আমি সন্তান চাই, যার বাবা হবে তুমি। কারণ আমি তোমাকে পছন্দ করি। তা হলে চলো আমরা বিয়ে করে নিই, কারণ সমাজ তো এটাই চায়।’ পাশাপাশি আমি এটাও বলতে চাই, তুমি যদি বিয়ের আগেও সন্তানের মা হতে চাও, তাতেও আমার কোনো আপত্তি নেই।’’ অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের দুই সন্তান। কন্যা শ্বেতা বচ্চন ও পুত্র অভিষেক বচ্চন। নিখিল নন্দার সঙ্গে ঘর বেঁধেছেন শ্বেতা বচ্চন। এ দম্পতির মেয়ে নব্য নাভেলি। যুক্তরাষ্ট্রের ফোরডাম বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে ‘আরা’ নামে একটি স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছেন তিনি। অনেকদিন ধরে গুঞ্জন উড়ছে- বলিউডে নাম লেখাতে চান নব্য। তবে এখনো বলিউড সিনেমায় তার অভিষেক ঘটেনি। তবে সম্প্রতি একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে মডেল হয়েছেন নব্য।

প্রভাতী খবর ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  10:54 PM