শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আবারও কলকাতায় সেরা জয়া আহসান

#
news image

সীমান্তের ওপারে জয়া আহসানের হাতে ফের সেরা অভিনেত্রীর পুরস্কার। কলকাতার আনন্দলোক পুরস্কার-২০২২-এ সেরা কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রীর খেতাব পেয়েছেন তিনি। অতনু ঘোষ পরিচালিত বিনিসুতোয় সিনেমায় অভিনয়ের জন্য এ স্বীকৃতি পেলেন জয়া আহসান। পুরস্কার পাওয়ার বিষয়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন জয়া আহসান। ফেসবুকে প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ‘বিনিসুতোয় সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর আনন্দলোক পুরস্কার হাতে এলো। দীর্ঘ ১০ বছর পর আবার টলিপাড়ার আনন্দলোকে পুরস্কারের পসরা সাজালো আনন্দলোক। এই পুরস্কার অনেক দিক থেকে ভীষণ স্পেশাল আমার কাছে। অতনু ঘোষের সিনেমা বিনিসুতোয় আসলে স্বপ্ন দেখতে শেখায়, ইচ্ছামতো বাঁচার সমীকরণ জানিয়ে যায় অচিরেই। শ্রাবণীর পরতে পরতে স্বপ্নের সেই বুনন। ধন্যবাদ বড় ছোট কথা অতনু দা, এমনি করেই বারবার আলো করে রেখো আমাদের। আর আনন্দলোক, আপনাদের কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা যে শ্রাবণীর ইচ্ছামতো বাঁচার কাহিনি ঘিরেই আমায় সেরা অভিনেত্রী নির্বাচন করলেন আপনারা। সামনের যাত্রাপথ স্বপ্নময় হোক। সঙ্গে থেকে যাক মায়ার বাঁধন বিনিসুতোয়’ পশ্চিমবঙ্গের আইটিসি রয়্যাল বেঙ্গল মিলনায়তনে বুধবার এ আয়োজন হয়। চলচ্চিত্র, টেলি সিরিয়াল, ওয়েব সিরিজের বিভিন্ন শাখায় দেয়া হয় এ পুরস্কার। কদিন আগেই পেয়েছেন টেলি সিনে অ্যাওয়ার্ড। সপ্তাহ না ঘুরতেই হাতে উঠে এলো আরেকটি প্রাপ্তি।

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২২,  12:50 AM