শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

আজ রাতে সিলেট-শারজাহ রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালু হচ্ছে

#
news image

আজ রাতে সিলেট থেকে শারজাহ রুটে সরাসরি বাংলাদেশ বিমানের আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬৪ জন যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশ্যে বিমানের একটি ফ্লাইট (বিজি-২৫১) ছেড়ে যাবে। শারজাহমুখী ফ্লাইটটি পৌঁছাবে সেখানকার স্থানীয় সময় দিবাগত রাত ২টায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় ছেড়ে সিলেট এসে পৌঁছাবে বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে। এর পর সিলেট থেকে সকাল ১১টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল ১১টা ৪০ মিনিটে। ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ রুটে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জনিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সিলেট-শারজাহ ফ্লাইট চালুর ফলে সিলেটের যাত্রীদের আর ঢাকায় গিয়ে ফ্লাইট ধরতে হবে না। এতে তাদের ভোগান্তি  কমবে বলে জানান বিমান কর্তৃপক্ষ। এর আগে গত ২৪ অক্টোবর সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি বিমানের ফ্লাইট চালু হয়। বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক মানদন্ডে উন্নিত হওয়ায় ও বিমানবন্দরের সার্বিক সক্ষমতা বাড়ার ফলে আন্তর্জাতিক নতুন নতুন রুটে ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে। এরপর সিলেট থেকে মদিনায় সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে তিনি জানান।

অনলাইন ডেস্ক

০১ নভেম্বর, ২০২২,  10:33 PM