শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

টুইটারের অংশীদারিত্বে সৌদি যুবরাজ

#
news image

৪৪০০ কোটি ডলারে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার পর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সিগাল, আইন ও নীতিমালাবিষয়কপ্রধান বিজয়া গাড্ডেকে সরিয়ে দিয়েছেন ইলন মাস্ক। এ কাণ্ডের পর তার টুইটারে অংশীদারত্ব পেয়েছেন সৌদি যুবরাজ আল-ওয়ালিদ বিন তালাল, ল্যারি এলিসন, জ্যাক ডরসি ও কাতার বিনিয়োগ কর্তৃপক্ষ।

আল জাজিরার খবরে বলা হয়, গত সপ্তাহে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটটি কিনে নেন বিশ্বের এক নম্বর ধনী ইলন মাস্ক। তারপরই টুইটারের নতুন অংশীদারের নাম সামনে এলো। সাইটটির দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী হিসেবে উঠে এসেছে সৌদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ বিন তালারের। কিংডম হোল্ডিং কোম্পানির মাধ্যমে টুইটারের প্রায় সাড়ে তিন কোটি শেয়ার স্থানান্তর করেছেন তিনি।

শেয়ার প্রতি ৫৪ দশমিক ২০ ডলার ধরা হলে তার বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯০ কোটি ডলার। এর মাধ্যমে টুইটার নিয়ন্ত্রণকারী নতুন কোম্পানি এক্স হোল্ডিংসে অংশীদার হিসেবে নাম লেখান আল-ওয়ালিদ।

সফটওয়্যার কোম্পানি ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছেন মাস্কের নিয়ন্ত্রণাধীন টুইটারে। জ্যাক ডরসি টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী ছিলেন। অংশীদারত্ব পেতে তিনি মাস্ককে ১ কোটি ৮০ লাখের বেশি শেয়ার স্থানান্তর করেছেন। তার শেয়ারের মূল্য প্রায় ৯৭ কোটি ৮০ লাখ ডলার।

সভেরিন ওয়েলথ ফান্ড অব কাতার বা কাতারের সার্বভৌম সম্পদ তহবিল এক্স হোল্ডিংসে শেয়ারের জন্য ৩৭ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে।

টুইটার কিনতে ঋণও নিয়েছেন টেসলার মালিক ইলন মাস্ক। নিজের পকেট থেকে খরচ করেছেন ২ হাজার ৭০০ কোটি টাকা। প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার ঋণ নিয়েছেন যুক্তরাষ্ট্রের মর্গান স্ট্যানলি, ব্যাংক অব আমেরিকা, জাপানের মিতসুবিশি ইউএফজে ফিন্যান্সিয়াল গ্রুপ ও মিজুহো ব্যাংক, ব্রিটিশ ব্যাংক বার্কলেস এবং ফ্রান্সের ব্যাংক সোসিয়েট জেনারেল ও বিএনপি পারিবাস থেকে।

বাকি ৫২০ কোটি ডলার সংগ্রহ করেছেন বিনিয়োগকারী ও অন্যান্য বৃহৎ তহবিল থেকে।

অনলাইন ডেস্ক

০২ নভেম্বর, ২০২২,  11:58 PM