শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

জন্মদিনে ‘পাঠান’র টিজারে শাহরুখের দুর্ধর্ষ অ্যাকশন

#
news image

দুই নভেম্বর মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের মুহূর্ত। কিং খানের জন্মদিন বলে কথা! মঙ্গলবার রাত থেকেই উচ্ছাসে মেতে আছেন শাহরুখ ভক্তরা। প্রিয় অভিনেতাকে এক নজর দেখতে মান্নাতের সামনে ভিড় করেন তারা। মধ্যরাতে মান্নাতের বারান্দায় এসে দাঁড়ান ছোট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে। চিরাচরিত ভঙ্গিতে হাত নাড়িয়ে ভক্তদের ভালোবাসা জানান শাহরুখ।  

এদিকে চার বছর পরে বড়পর্দায় ফিরছেন শাহরুখ। নিজের জন্মদিনেই তাই ভক্তদের বিরাট পুরস্কার দিলেন তিনি। ‘পাঠান’ সিনেমার ফার্স্ট টিজার সামাজিকমাধ্যমে শেয়ার করেন শাহরুখ। সেখানে তিনি লেখেন, ‘নিজেদের সিটবেল্ট বেঁধে নিন। কারণ, পাঠান আসছে।’ টিজারে ভিন্ন লুকে শাহরুখ ধরা দিয়েছেন। যেখানে শাহরুখকে পুরো অ্যাকশন লুকেই দেখা গেছে। কখনো ফাইট সিকোয়েন্স আবার কখনো আগুনের ভেতর থেকে বাইক নিয়ে বেরিয়ে আসছেন তিনি। পাঠান বেঁচে আছে নাকি মরে গেছে- আর তারপরেই শাহরুখের ডায়লগ, “আভি জিন্দা হ্যাঁয়”।  

একের পর এক গাড়ি উড়ছে। অ্যাকশন করতে দেখা গেছে দীপিকাকেও। এদিকে, জন আব্রাহামের সঙ্গে শাহরুখের আদৌ বন্ধুত্ব নাকি শত্রুতা সেই নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। তবে জনও অনবদ্য টিজার জুড়ে। শুধু পাঠান নয়, জওয়ান সিনেমাতেও শাহরুখকে ভয়ঙ্কর রুপে দেখা গেছে। অ্যাটলির নির্দেশনায় সেই সিনেমাতেও শাহরুখকে দেখে আতকে উঠেছিলেন ভক্তরা। এদিকে, রাজকুমার হিরানির সিনেমায় দেখা যাবে তাকে।  

প্রভাতী খবর ডেস্ক

০৩ নভেম্বর, ২০২২,  12:02 AM