শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

অক্ষয়ের নতুন সিনেমা শিবাজি মহারাজ

#
news image

বলিউডের ব্যস্ততম অভিনেতা অক্ষয় কুমার। তার হাতে এখনো বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এরইমধ্যে মারাঠি ভাষার ‘বীর ডৌডল সাত’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। মারাঠি সাম্রাজের শাসক ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। গত বুধবার মুম্বাইয়ে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সিনেমাটি পরিচালনা করছেন অভিনেতা-নির্মাতা মহেশ মাঞ্জেরেকর। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে। শিবাজি মহারাজের মতো ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি অক্ষয় কুমার। তার ভাষায়-‘এরকম একটি চরিত্রে অভিনয় করতে পারা খুব সম্মানের। আবার এমন চরিত্র রূপায়ন করতে গেলে অনেক বড় দায়িত্ব কাঁধে পড়ে। যাইহোক, আমার স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ মহেশ মাঞ্জেরেকরেও এটি স্বপ্নের প্রজেক্ট। তা জানিয়ে এই পরিচালক বলেন, ‘দীর্ঘ ৭ বছর ধরে এই সিনেমা নিয়ে গবেষণার কাজ করেছি। শিবাজি মহারাজের বীরত্বের কথা খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। সবকিছু ঠিক করে জেনে বুঝে সিনেমাটির কাজে হাত দিয়েছি। বহু দিনের স্বপ্ন শিবাজি মহারাজকে নিয়ে সিনেমা বানানোর। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।’ এমন গুরুত্বপূর্ণ চরিত্রে অক্ষয় কুমারকে বেছে নেওয়ার কারণ জানিয়ে মহেশ মাঞ্জেরেকর বলেন, ‘হিন্দু রাজার চরিত্রে অভিনয়ের জন্য অক্ষয় কুমারের চেয়ে ভালো আর কেউ নেই। এই চরিত্রের জন্য অক্ষয় উপযুক্ত।’ সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের দীপাবলিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। মারাঠি, হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এটি।

প্রভাতী খবর ডেস্ক

০৩ নভেম্বর, ২০২২,  10:57 PM