শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন ট্রাম্প

#
news image

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জোরাল ইঙ্গিত দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থীদের হয়ে প্রচার চালাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।বিবিসি জানায়, এই প্রচারে নেমেই আইওয়ার একটি সমাবেশে ট্রাম্প বলেছেন, তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ‘খুব, খুব, খুব সম্ভবত’ আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, ১৪ নভেম্বরেই হয়ত তিনি এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হয়ে ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে আইওয়ার সমাবেশে ট্রাম্প আবারও ২০২০ সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতির কারণে তাকে হারতে হয়েছে বলে ভিত্তিহীন দাবি করেছেন। তিনি বলেন, “আমি দুইবার প্রতিদ্বন্দ্বিতা করেছি, দুইবার জিতেছি। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার আমি অনেক বেশি ভাল করেছি। ২০১৬ সালের নির্বাচনে যত ভোট পেয়েছি, তার চেয়ে ২০২০ সালের নির্বাচনে লাখ, লাখ ভোট বেশি পেয়েছি।”

“এখন পর্যন্ত দেশের ইতিহাসে যে কয়জন প্রেসিডেন্ট থাকা অবস্থায় নির্বাচিত হয়েছেন, তাদের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছি। আর এখন আমাদের দেশকে সফল, নিরাপদ এবং গৌরবজ্জল করতে আমি খুব, খুব, খুব সম্ভবত আবারও প্রতিদ্বন্দ্বিতা করব।” উচ্ছ্বসিত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, “খুব শিগগিরই। প্রস্তুত হয়ে যান।” ২০২০ সালে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে লড়াই করে ট্রাম্প পেয়েছিলেন ৭ কোটি ২০ লাখ ভোট, যা একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসাবে পাওয়া এ যাবৎকালের বেশি ভোট। কিন্তু তারপরও বাইডেনের কাছে তিনি হেরেছিলেন। কারণ, ওই নির্বাচনে বাইডেন পেয়েছিলেন ৮ কোটি ১০ লাখ ভোট।

অনলাইন ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  10:29 PM