শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে টুইটার

#
news image

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সেইসঙ্গে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এর সব অফিস।একটি অভ্যন্তরীণ নথির বরাত এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার এক সপ্তাহ পার হতে না হতেই এই গণছাঁটাই করা হলো।  ছাঁটাইয়ের আগে টুইটারে কর্মীর সংখ্যা ছিল ৭ হাজার ৫০০ জন।  

অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় ৫০ শতাংশ কর্মী চাকরি হারিয়েছেন। পাশাপাশি কর্মীদের অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশের সুবিধাও বাতিল করা হয়েছে। গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এবং কানাডার অঞ্চলের টুইটারের পাবলিক পলিসির পরিচালক মাইকেল অস্টিন বলেন, ঘুম থেকে উঠে খবর পেলাম যে আমার টুইটারে কাজ করার সময় শেষ হয়ে গেছে। আমার খুব মন খারাপ।  

মাস্কের দাবি, টুইটার কিনতে তাকে বেশি টাকা খরচ করতে হয়েছে। সেই খরচ তোলার জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে। কেবল কর্মী ছাঁটাই নয়, টুইটারের ‘ব্লু-টিক’ বা ভেরিফিকেশনের জন্য মাসিক ফি নেয়ার ঘোষণাও দিয়েছেন ইলন মাস্ক। তিনি জানান, এখন থেকে ব্লু-টিকের জন্য মাসে ৮ ডলার করে দিতে হবে টুইটার ব্যবহারকারীদের।

টুইটারের খরচ কমানোর বিষয়ে সংশ্লিষ্ট দুটি সূত্র জানায়, প্রতি বছর ১ বিলিয়ন ডলারের বেশি অবকাঠামোগত খরচ সাশ্রয়ের উপায় খুঁজতে ইতোমধ্যে কর্মীদের নির্দেশ দিয়েছেন মাস্ক। মাস্ক টুইটার কেনার পরই প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সিগাল, আইন ও নীতিমালাবিষয়কপ্রধান বিজয়া গাড্ডেকে বরখাস্ত করেন। 

অনলাইন ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  10:40 PM