শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আবারও নেটফ্লিক্সে রাধিকা

#
news image

আন্তর্জাতিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ভারতে যাত্রার পর কয়েকটি বড় প্রজেক্টে অভিনয় করেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘স্যাক্রেড গেমস’ কিংবা ‘ঘোল’র মতো কনটেন্টে কাজের সুবাদে তার প্রশংসা পাওয়ার কথা ছিলো। কিন্তু না, সোশ্যাল মিডিয়ায় বরং ট্রলের শিকার হয়েছেন তিনি। অনেকেই বলাবলি করেছিলেন, নেটফ্লিক্সের কর্তার সঙ্গে হয়ত রাধিকার প্রেম আছে, তাই বারবার তাকে নেওয়া হয়। মাঝে অবশ্য অনেকদিন ধরেই নেটফ্লিক্সের কোনো কাজে পাওয়া যায়নি রাধিকাকে। তবে বিরতি কাটিয়ে চেনা ঘরে ফিরেছেন এ অভিনেত্রী। আবারও নেটফ্লিক্সের প্রজেক্টে রাধিকা; নাম ‘মনিকা, ও মাই ডার্লিং’। আগামী শুক্রবার মুক্তি পাঁচ্ছে সিনেমাটি। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে এবং তা প্রশংসাও পেয়েছে। তবে শেষ পর্যন্ত রাধিকা আপ্তের সঙ্গে নেটফ্লিক্সের নতুন এই প্রজেক্ট কতখানি সফল হয়, তা প্রমাণ হবে মুক্তির পর। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের আয়োজনে গত শুক্রবার একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন রাধিকা আপ্তে। সেখানে তিনি নতুন ছবিটি প্রসঙ্গে পুরনো সেই সমালোচনা-ট্রলের প্রসঙ্গ টেনে আনেন। মজা করে বলেন, নেটফ্লিক্সের সঙ্গে তার চুক্তি নবায়ন হয়েছে, সুতরাং আগামী কয়েকটি প্রজেক্টের জন্য যেন সমালোচকরা প্রস্তুত থাকেন। বলা হচ্ছে, ‘মনিকা, ও মাই ডার্লিং’ নেটফ্লিক্সের নভেম্বর মাসের সবচেয়ে বড় প্রজেক্ট। এটি নির্মাণ করেছেন ভাসান বালা। এতে রাধিকা আপ্তের সঙ্গে আরও আছেন রাজকুমার রাও, হুমা কুরেশি, সিকান্দার খের, আকাক্সক্ষা রঞ্জন কাপুর প্রমুখ।

অনলাইন ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  10:59 PM