শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

কারিগরিতে এইচএসসি বাংলা পরীক্ষা মাঝপথে স্থগিত

#
news image

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএমটি) প্রথম দিন একাদশ শ্রেণির বাংলা-১ বিষয়ের পরীক্ষা আধা ঘণ্টার মাথায় স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান বলেছেন, “মুদ্রণজনিত জটিলতার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।”

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন বেলা ২টায় কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-১ বিষয়ের নতুন ও পুরাতন সিলেবাসের পরীক্ষা শুরু হয়।

দুই ঘণ্টার এ পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল বিকাল ৪টায়। কিন্তু আধা ঘণ্টার মাথায় পরীক্ষা স্থগিত করা হয়।

পরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেফায়েত উল্লাহ এক জরুরি বিজ্ঞপ্তিতে বলেন, ‘অনিবার্য কারণে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

এ সিদ্ধান্তের কারণ জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান আলী আকবর খান বলেন, “মুদ্রণজনিত জটিলতার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সিলেবাসে পরীক্ষা, কিন্তু প্রশ্নটা পুরাতন সিলেবাসে চলে এসেছে। আমরা পরীক্ষা শুরুর পরে জানতে পেরে আধা ঘণ্টা পরেই পরীক্ষা স্থগিত করে দিই।”

এ ধরনের ঘটনা কেন ঘটল– এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের প্রশ্ন প্রণয়ন কমিটি প্রশ্ন করে থাকেন, মডারেটররা সেটার দায়িত্বে থাকেন। আমাদের অন্য কারো প্রশ্ন দেখার সুযোগ নেই। খামে খামে প্রশ্ন থাকে। ভুলবশত এমনটা হয়ে গেছে।”

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৭৩টি কেন্দ্রে এবার ১ লাখ ২২ হাজার ৯৩১ জন এইচএসসি (বিএমটি) পরীক্ষায় বসেছে।

অনলাইন ডেস্ক

০৭ নভেম্বর, ২০২২,  2:00 AM