শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

আসছে ‘দাবাং’-এর চতুর্থ সিনেমা

#
news image

বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’-এর চতুর্থ সিনেমা নিয়ে আসতে যাচ্ছেন বলিউড দাবাং সালমান খান ও আরবাজ খান। ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির প্রযোজক-পরিচালক আরবাজ খান বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় বিনোদন মাধ্যম পিংকভিলার সাথে একটি সাক্ষাৎকারে আরবাজ বলেছেন, তার আগামী সিনেমার তালিকায় ‘দাবাং ৪’ রয়েছে। তবে সালমান এবং তাকে, উভয়কেই তাদের কাজের শিডিউল থেকে আগে ফ্রি হতে হবে। তবে তিনি এটাও জানিয়েছেন যে সময়টা বেশি দীর্ঘ হবে না। সালমান এবং তিনি দুজনই তাদের অন্য কাজগুলো শেষ করে ‘দাবাং ৪’ এর কাজে হাত দেবেন। তারা ফ্রি হলেই একত্রে স্ক্রিপ্ট নির্ধারণ করবেন। কারণ এটি তাদের উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটি ফ্র্যাঞ্চাইজি। অতএব তারা পৃথকভাবে সময় বের করলেই হবে না, তাদের দুজনকেই একসঙ্গে কাজ করতে হবে এই প্রকল্পে, এমনটাই জানিয়েছেন আরবাজ। আরবাজ আরো জানান, দাবাং-৪ এমন একটি কাজ যা তারা অনেক ভালোবাসা ও প্রচেষ্টা নিয়ে করতে চান। দর্শকরা তাদের কাছে কী আশা করে, সে সম্পর্কেও তারা সচেতন রয়েছেন। বলিউডে দাবাং ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকদের আলাদা রকমের আগ্রহ রয়েছে। এর আগে ‘দাবাং ৩’ ব্যাবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত না হলেও দর্শক অনুরাগীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সিনেমাটি নিয়ে বহুল প্রত্যাশা থাকলেও তা দর্শকদের হতাশ করেছে। তাই ‘দাবাং ৪’-এর ক্ষেত্রে সেই ভুলগুলো শুধরে নিতে চান পরিচালক ও প্রযোজক আরবাজ খান। সালমান খান বর্তমানে ‘কিসি কা ভাই কিসি কি জান’ নিয়ে ব্যস্ত রয়েছেন এবং তার ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমাও আগামী বছর মুক্তি পাবে। এদিকে সুধীর মিশ্র ও শচীন কৃষ্ণ পরিচালিত আরবাজ খানের ওয়েব সিরিজ ‘তানাভ’ আগামী শুক্রবার প্রিমিয়ার হবে।

প্রভাতী খবর ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  11:34 PM