শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

অবশেষে ঢাকায় আসছেন নোরা

#
news image

নানা নাটকীয়তার পর অবশেষে ঢাকায় আসার অনুমতি পেয়েছেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। তথ্য মন্ত্রণালয় ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক ডকুমেন্টারি শুটের অনুমতি দিয়েছে তাঁকে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই শুটিংয়ের জন্য ১৮ নভেম্বর নোরা ফাতেহি ঢাকায় অবস্থান করতে পারবেন (আশা ও যাওয়ার বাইরে)। শুটিংয়ের বাইরে নোরা ফাতেহি আর কোনো কাজে বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। তা-ই নয়, ওই ডকুমেন্টারি নির্মাণের পর ছাড়পত্র নিতে হবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। এটাও বলা হয়, আয়োজকদের পক্ষ থেকে শর্ত ভঙ্গ করা হলে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত হবে। আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশন সূত্রে জানা গেছে, নোরা ফাতেহি মূলত ‘নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দিতে (১৮ নভেম্বর) বাংলাদেশে আসছেন। ঢাকার একটি সম্মেলনকেন্দ্রে আয়োজিত সেই অনুষ্ঠানে পারফর্ম করবেন। অনুষ্ঠানে পুরস্কার বিতরণও করবেন। এই মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা ফাতেহি। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু সিনেমায় নজর কেড়েছেন। কেবল বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতে সমান জনপ্রিয় নোরা। বিভিন্ন রিয়েলিটি শোতেও তাঁর পারফরম্যান্স নজরকাড়া। মরোক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। বলিউডে ক্যারিয়ারের স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন নোরা। অল্প সময়েই তাক লাগিয়েছেন।

প্রভাতী খবর ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  11:38 PM