শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

জয়শঙ্করের সাথে জাতীয় মুদ্রায় বাণিজ্য ও জ্বালানি প্রকল্প নিয়ে আলোচনা করবেন লাভরভ

#
news image

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সাথে মঙ্গলবার আলোচনায় বসতে যাচ্ছেন। খবরে বলা হয়, রাশিয়া ও ভারতের শীর্ষ কূটনীতিকরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। লাভরভ গত এপ্রিলে সর্বশেষ নয়াদিল্লি সফর এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ২০২১ সালের জুলাইয়ে রাশিয়া সফর করেন। দ্বিপাক্ষিক সফর ছাড়াও, এই দুই মন্ত্রী আন্তর্জাতিক বিভিন্ন স্থানে বহুপাক্ষিক ইভেন্টের সময় দেখা করার প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে আসছেন। তারা সর্বশেষ সেপ্টেম্বরের শেষের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের ফাঁকে সাক্ষাত করেন। জয়শঙ্কর রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভের সাথেও সাক্ষাত করবেন এবং বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতার জন্য ভারত-রাশিয়া আন্ত:সরকারি কমিশনের বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক যোগাযোগের ধারাবাহিকতায় এই সফর হবে’।

অনলাইন ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  12:03 AM