শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

রপ্তানি উন্নয়ন তহবিলের সুদহার বেড়েছে

#
news image

সুদহার এক শতাংশ বাড়ানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের (রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ)। এ তহবিল থেকে ঋণ নি‌তে হ‌লে রপ্তানিকারকদের ৪ শতাংশ সুদ দিতে হবে। ইডিএফ বাংলাদেশ ব্যাংকের একটি পুনঃঅর্থায়ন তহবিল।

মঙ্গলবার (৮ ন‌ভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সকল ফরেন এক্সচেঞ্জ ডিলারদের নিকট পাঠানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, এখন থেকে রপ্তানি উন্নয়ন তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ২ দশমিক ৫০ শতাংশ সুদে অর্থ দেবে বাংলাদেশ ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংকগুলো ৪ শতাংশ সুদে ঋণ দেবে রপ্তানিকারকদের। আগামী ১৩ নভেম্বর থে‌কে এ নির্দেশনা কার্যকর হ‌বে।

১৯৮৯ সালে রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখতে বৈদেশিক মুদ্রায় স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার লক্ষে রপ্তানি উন্নয়ন তহবিল গঠিত হয়। এটি পুনঃঅর্থায়ন তহবিল। এই তহবিল থেকে রপ্তানিকারকরা ঋণ নিয়ে ২৭০ দিনের মধ্যে ফেরত দেন। এ তহবিলের মাত্র ৩৮ লাখ ৭২ হাজার ডলার নিয়ে যাত্রা শুরু হয়। ২০০৫ সালে এটি ১০ কোটিতে উন্নীত করা হয়। এরপর ধাপে ধাপে আকার বাড়িয়ে এখন ৭০০ কোটি ডলারে উন্নীত করেছে বাংলাদেশ ব্যাংক। 

অনলাইন ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  11:19 PM