শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

মলত্যাগ করে কোটি টাকা উপার্জনের সুযোগ!

#
news image

শিরোনাম দেখে অবাক হচ্ছেন? মলত্যাগ করে আবার কীভাবে কোটি টাকার মালিক হওয়া যায়! হ্যাঁ ভুল পড়েননি। মলত্যাগ করেও হতে পারেন কোটিপতি। এজন্য চাকরি দিচ্ছে একটি প্রতিষ্ঠান। চাকরি পেতে হলে অবশ্য আপনাকে দিতে হবে পরীক্ষা। এমন পেশার হদিস দিয়েছেন ইসা ফিডেলিনো নামে এক তরুণী। ওই তরুণীর দাবি, একটি গবেষণা সংস্থায় মল দান করে যে কেউ কোটিপতি হতে পারেন। অর্থাৎ বছরে ১ লাখ ৮০ হাজার ডলার পাওয়া যেতে পারে।

ইসা ফিডেলিনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, আজকাল অনেকেই হন্যে হয়ে চাকরি খোঁজেন, কিন্তু সোনার হরিণের দেখা মেলে না। সঠিক রাস্তা জানা থাকলে টাকা কামানো যায় সহজে। সাফল্যের দেখা পাওয়া যায় দ্রুত। এই সঠিক পথের সন্ধান দিতেই মলত্যাগ করে কোটিপতি হওয়া যায় এমন পেশার কথা বলেছেন তিনি।

মলত্যাগ করে কীভাবে অর্থ আয় করা যায় সেই উপায়ও জানিয়েছেন ইসা। তিনি বলেছেন গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘হিউম্যান মাইক্রোবস’, সেখানে মলদান করলেই মিলবে অর্থ। প্রতিবার মলত্যাগ করে পাবেন পাঁচশ ডলার। অবশ্য এই প্রতিষ্ঠানে মলদান করতে পারবেন আমেরিকা ও কানাডার বাসিন্দারা।

হিউম্যান মাইক্রোবস মানুষের মল নিয়ে গবেষণা করে। অনেক মানুষ পেটের সমস্যায় ভোগে। পেটে যেসব উপকারী অনুজীব থাকে সেসবের ভারসাম্য নষ্ট হলে পেটে সমস্যা হয়। পেটে থাকা বিভিন্ন অনুজীব খাদ্যনালিতে বিশেষ পরিবেশ সৃষ্টি করে যাকে বিজ্ঞানের ভাষায় গাট মাইক্রোবায়োম বলে। পেটের পরিবেশ কিভাবে ভালো রাখা যায় জানতেই নিয়মিত মলের অনুজীব পরীক্ষা করে প্রতিষ্ঠানটি। এ জন্য তাদের নিয়মিত মানুষের মলের প্রয়োজন হয়।

তবে যে কেউ চাইলেই এখানে মলদান করতে পারবে না। মলদানের আগে অবশ্যই পরীক্ষা করে নেওয়া হবে ব্যক্তি এবং মলের অনুজীব। গবেষণার বিষয়ের সঙ্গে মিললে তবেই হতে পারবেন কোটিপতি।

প্রভাতী খবর ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  11:40 PM