শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

বাবার হাত ধরে মেয়ের অভিনয় যাত্রা

#
news image

‘এই গানটি আবেগ থেকে তৈরি হয়েছে। আমার মেয়ে পূর্ণতা মডেল হিসেবে অভিনয় করেছে। এ কারণে আমার জন্য গানটা বিশেষ হয়ে থাকবে। প্রথমবার বাবা-মেয়ে একসঙ্গে কোনো গানে অভিনয় করলাম। গানটিতে বাবা-মেয়ের ভালোবাসা ফুটে উঠেছে।’ প্রথমবার নিজের মেয়ে সঙ্গে গানে অভিনয় প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। গানটির শিরোনাম ‘কন্যা রে আমার’। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজী শুভর সঙ্গে অভিনয় করেছে তারই কন্যা পূর্ণতা। এবারই প্রথমবার বাবা-মেয়ে একসঙ্গে কোনো মিউজিক ভিডিওতে অভিনয় করলেন। জানা গেছে, আগামী ১৪ নভেম্বর কাজী শুভর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে। গানটি লিখেছেন ও সুর করেছেন আরিফ হোসেন বাবু। সংগীতায়োজন করেছেন আহম্মেদ সজীব। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পাভেল মাহমুদ জয়। এর বাইরে নিয়মিত নিজের একক ও দ্বৈত গান প্রকাশ করছেন কাজী শুভ। গানগুলোও দর্শক-শ্রোতাদের কাছে দারুণ প্রশংসিত হচ্ছে। এছাড়াও নিজের গাওয়া বেশিরভাগ গানের সুরও করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গাওয়ার পাশাপাশি সুর করতেও বেশ ভালো লাগছে। শ্রোতা-দর্শকরাও গানগুলো বেশ পছন্দ করছেন। আমি শুরু থেকেই দর্শক-শ্রোতা আমার কাছে যে ধরনের গান প্রত্যাশা করেন সে ধরনের গানই উপহার দেওয়ার চেষ্টা করছি।’ সেই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ পেয়েছে শুভর কণ্ঠ ও সুরে ‘ভালোবাসো যদি’ গানটি। এতে শুভর সঙ্গে কণ্ঠ দিয়েছেন মিথিলা। গানটি প্রসঙ্গে শুভ আরও বলেন, ‘অনেক সুন্দর কথা ও সুরের একটি গান ভালোবাসো যদি। আমার গাইতেও বেশ ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’

প্রভাতী খবর ডেস্ক

১০ নভেম্বর, ২০২২,  12:34 AM