শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

সরকারি খরচে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ

#
news image

সরকার আজ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের তাদের প্রতিষ্ঠানের খরচে বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছে। অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি খরচে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত সকল আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। এই নতুন আদেশের আওতায় যে সব সরকারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে তার মধ্যে রয়েছে সকল মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ সংস্থা, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাসমূহ। 

তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সীমিত আকারে বিদেশ ভ্রমণ করা যেতে পারে। এর আগে কোভিড-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং চলমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটেও কর্মকর্তা-কর্মচারীদের সরকারি খরচে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর আগে মে মাসে অর্থ মন্ত্রণায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার পাশাপাশি সরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সকল কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে।

অনলাইন ডেস্ক

১০ নভেম্বর, ২০২২,  9:39 PM