শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

রাজধানীতে বিএনপি নেতা আজাদসহ গ্রেফতার ৩২

#
news image

রাজধানীর মহাখালীতে সরকার বিরোধী ষড়যন্ত্র ও গোপন বৈঠককালে বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর  আজাদসহ  ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার ডিএমপির কাফরুল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ হাফিজুর রহমান ৩২ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৭ জনকে ১০ দিনের রিমান্ড চেয়েছে কাফরুল থানা পুলিশ।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বনানী থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদও  রয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে মহাখালীতে এসকেএস টাওয়ার ফুড কোর্টে বসে সরকার-বিরোধী ষড়যন্ত্র ও গোপন বৈঠককালে সেখানে ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কাফরুল থানার ওসি জানান, গ্রেফতারকৃতদের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এদের  (অজ্ঞাত আসামীদের) নামে কাফরুল থানায় একটি মামলা ছিল, সেই মামলায় পলাতক আসামি তারা।

অনলাইন ডেস্ক

১২ নভেম্বর, ২০২২,  9:50 PM