শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

বানর-কুকুরের যৌথ চুরি

#
news image

একটি কুকুর আর একটি বানর। অথচ গলায়–গলায় ভাব প্রাণী দুটির। বন্ধুত্ব এতটাই গভীর যে তারা খাবার চুরিও করেছে একসঙ্গে। বানর-কুকুরের যৌথ চুরির একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেশ সাড়া ফেলেছে ভিডিওটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল শুক্রবার মজার এ ভিডিও নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে ঘটনাটি কোথায় ঘটেছে, সে সম্পর্কে প্রতিবেদনে কিছু জানানো হয়নি। বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে ভিডিওটি প্রথম ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। তবে সম্প্রতি এটি নতুন করে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, পথের ধারে ফুটপাতের ওপর একটি দোকান। সেখানে সাজানো রয়েছে বিস্কুট, চিপসের প্যাকেট। ফুটপাতের ওপর দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর আর একটি বানর। আশপাশে তাকিয়ে হঠাৎ বানরটি কুকুরের পিঠে উঠে যায়। এরপর চিপসের প্যাকেট ধরে টান দেয়। প্রথমবারের চেষ্টায় সফল হয়নি বানরটি। কুকুরের পিঠ থেকে ফুটপাতে পড়ে যায় সে। এরপর আবার কুকুরের পিঠে উঠে একই কাজ করে বানরটি।
বানর-কুকুরের এমন বন্ধুত্ব আর চুরির ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘কে বলে বানর আর কুকুর ভালো বন্ধু হতে পারে না।’ ভিডিওটি বেশ সাড়া ফেলে দিয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৯ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। লাইক দিয়েছেন আড়াই হাজারের বেশি ব্যবহারকারী। ইনস্টাগ্রামে একজন মজা করে লিখেছেন, ‘এই ভিডিও দেখে আমার বন্ধুদের কথা মনে পড়ে গেছে।’ অন্য একজন লিখেছেন, ‘এটা দল বেঁধে কাজ করা (টিমওয়ার্ক) যথাযথ উদাহরণ।’
বানর ও কুকুরের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বিরল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বানর-কুকুরের বন্ধুত্ব নিয়ে কিছু ভিডিও রয়েছে। দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে একটি কুকুরকে বানরের পিঠে চড়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল।

প্রভাতী খবর ডেস্ক

২২ মে, ২০২২,  12:33 AM