শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

দক্ষতার সঙ্গে কাজ করে পুলিশের সুনাম বাড়াতে হবে: ডিএমপি কমিশনার

#
news image

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কর্মকর্তাদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে বাহিনীর সুনাম বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, ‘পুলিশের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা। নিজেদের মেধা কাজে লাগিয়ে আত্মমর্যাদার সঙ্গে কাজ করতে হবে। বলা হয়ে থাকে বাংলাদেশ পুলিশের বেস্ট পুলিশ অফিসাররা ডিএমপিতে কাজ করেন। নিজেদের দক্ষতা দিয়ে ডিএমপির সেই সুনাম ধরে রাখতে হবে।’

শনিবার (১২ নভেম্বর) ডিএমপির সাতজন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার। কর্মকর্তাদের নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি এসব কথা বলেন। সংবর্ধনাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া, মো. কুদরত-ই-খুদা, সৈকত শাহীন, রহিমা আক্তার লাকী, মো. জাহাংগীর আলম, মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সাইফুল্লাহ মো. নাছির।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে সদ্য পদায়নকৃত পুলিশ কর্মকর্তাদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন ডিএমপি কমিশনার। অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২২,  12:48 AM