শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই যুদ্ধ বিমানের সংঘর্ষ

#
news image

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে সংঘর্ষের পর দু’টি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। মূলত মাঝ আকাশে বিমান দু’টির সংঘর্ষের পর উভয়ই মাটিতে ভেঙে পড়ে ও বিধ্বস্ত হয়। এ ঘটনায় ঠিক কতজন আহত বা নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সময় গত শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক এয়ারশোতে এই ঘটনা ঘটে। গতকাল রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক এয়ারশোতে দুটি মার্কিন ভিনটেজ সামরিক বিমান মধ্য আকাশে সংঘর্ষের শিকার হয় বলে ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন। পরে বিমান দু’টি বিধ্বস্ত হয় এবং মাটিতে পড়ে আগুন ধরে যায়। এই ঘটনায় কতজন আহত বা নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, গত শনিবার দুপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোয়িং বি-১৭ ফ্লাইং ফোর্টেস বোমারু বিমান এবং একটি বেল পি-৬৩ কিংকোবরা ফাইটার বিমান ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরের উইংস ওভার ডালাস এয়ারশোতে উড়ছিল বলে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে। পরে সেখানেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর জরুরি কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে গেছেন বলে বিমানবন্দরের কর্মকর্তারা টুইটারে বলেছেন। তবে ওই বিমান দু’টিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা স্পষ্ট নয় বলে এফএএ জানিয়েছে। এদিকে মাঝ আকাশে সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ ও বিধ্বস্তের ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে উড্ডয়নরত অবস্থায় দু’টি বিমানের মধ্যে সংঘর্ষ এবং এরপর সেগুলোকে মাটিতে বিধ্বস্তের পর আগুনে আচ্ছন্ন হতে দেখা যায়।

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  12:49 AM