শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

দক্ষিণ কোরিয়ার সাথে উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করবেন বাইডেন

#
news image

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার দক্ষিণ কোরিয়া ও জাপানী নেতৃবৃন্দের সাথে বৈঠকে উত্তর কোরিয়ার রাশ টেনে ধরার উপায় নিয়ে আলোচনা করবেন। আগামীকাল সোমবার চীনা নেতা শি জিনপিংয়ের সাথে মুখোমুিখ বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন। উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে দেশটি খুব শিগগীরই সপ্তম পরমাণু পরীক্ষা চালাবে। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় জি ২০ সম্মেলনের ফাঁকে বাইডেন শি জিনপিংয়ের সাথে যে বৈঠক করবেন তাতেও পিয়ংইয়ংয়ের কর্মকান্ডের রাশ টেনে ধরতে চীনের ওপর চাপ দেবেন বাইডেন। এ ছাড়া তিনি উত্তর কোরিয়ার সৃষ্ট হুমকি মোকাবেলা নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েলের সাথে বৈঠকে আলোচনা করবেন বলেও হোয়াইট হাউস থেকে বলা হয়েছে। উল্লেখ্য, নমপেনে পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনের ফাঁকে এ তিন নেতার বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, শি’র সাথে বৈঠকে বাইডেন কোন দাবি তুলবেন না। বরং তিনি শি’কে এই বলে সতর্ক করবেন যে আরো ক্ষেপণাস্ত্র  ও পরমাণু সক্ষমতা মানে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে তার সামরিক উপস্থিতি জোরদার করবে যা বেইজিং তীব্রভাবে বিরোধিতা করে। সুলিভান সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়া কেবল যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্যে হুমকি সৃষ্টি করছে না, পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। 

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  12:56 AM