শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

ইস্তাম্বুলে বোমা হামলা, পিকেকে দায়ী করলো তুরস্ক

#
news image

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী  ইস্তাম্বুলের ব্যস্ততম ইস্তিকলাল সড়কে বোমা হামলার জন্যে কুর্দিস্তান ওয়ার্কাস পার্র্টিকে (পিকেকে) দায়ী করেছেন। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে । সরকারি বার্তা সংস্থা আনাদুলু সোমবার তার উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে। দেশী ও বিদেশী পর্যটকদের আকর্ষণীয় ইস্তাম্বুলের ব্যস্ততম ইস্তিকলাল সড়কে রোববার বিকেলে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। এতে ছয় জন প্রাণ হারায়। আহত হয়েছে অন্তত ৮১ জন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগান এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে সন্ত্রাসী কাজ বলে উল্লেখ করেন। স্বরাষ্ট্র মন্ত্রী সুলেইমান সুইলো এক বিবৃতিতে বলেছেন, যে ব্যক্তি বোমাটি পুঁতেছে তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, আমাদের অনুসন্ধানে জানা গেছে এর জন্যে দায়ী সন্ত্রাসী সংগঠন পিকেকে। পিকেকে কালো তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন। আঙ্কারা ও পশ্চিমা মিত্ররা একে এ তালিকাভুক্ত করে। সংগঠনটি ১৯৮০’র দশক থেকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি স্বায়ত্তশাসনের দাবিতে ভয়াবহ বিদ্রোহ চালিয়ে আসছে।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওকতাই একে সন্ত্রাসী হামলা উল্লেখ করে ঘটনার সঙ্গে একজন নারী জড়িত বলে জানান। তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একজন নারী একটি বেঞ্চে ৪০ মিনিটেরও বেশি সময় ধরে বসেছিলেন। পরে তিনি উঠে যান। এর এক কি দুই মিনিট পরেই বিস্ফোরণ ঘটে। ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, হয় বোমাটি কৌশল করে একটি ব্যাগের  ভেতর রেখে যাওয়া হয়েছে, না হয় কেউ দূর থেকে এটি নিয়ন্ত্রণ করেছে। তিনি আরো জানান, সবকিছু খুঁটিয়ে দেখা হচ্ছে।

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  10:39 PM