শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানীর ইন্তেকাল: প্রধান বিচারপতির শোক

#
news image

বাংলাদেশ সুপ্রিমকোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। আজ বেলা পৌনে একটায় তিনি ইন্তেকাল করেছেন বলে প্রভাতী খবরকে জানান আপিল বিভাগের রেজিষ্ট্রার ও সুপ্রিমকোর্টের মূখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। তার বয়স হয়েছিল ৮৫ বছর। বিচারপতি গোলাম রাব্বানীর মৃত্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি  হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দীর্ঘদিন আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন সাবেক বিচারপতি গোলাম রাব্বানী। ১৯৯২ সাল থেকে তিনি বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে বিচারপতির দায়িত্ব থেকে  অবসরে যান। আইন পেশার পাশাপাশি লেখালেখিও  করেছেন গোলাম রাব্বানী। আইনের ওপর বেশ কিছু বই লিখেছেন তিনি। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম, যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়। 

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  10:41 PM