শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

রাশিয়ার যুদ্ধ শেষ করার ‘এখনই সময়’: জি২০ সম্মেলনে জেলেনস্কি

#
news image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনে বলেছেন, রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ শেষ করার এবং হাজারো মানুষের জীবন বাঁচানোর এখনই সময়। মঙ্গলবার ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ বক্তব্য দেন। এএফপি’র হাতে পাওয়া এক বক্তব্যে বলা হয়েছে, তিনি বলেন, ‘আমি মনে করি রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করার অবশ্যই এখনই সময় এবং তা বন্ধ করা যেতে পারে। এতে হাজারো মানুষের জীবন বেঁচে যাবে।’ তিনি তার অতি পরিচিত আর্মি গ্রীন টি-শার্ট পরিধান করে এ ভাষণ দেন। সেখানে ইতোমধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভাষণ দিয়েছেন।

জেলেনস্কি ভাষণ দেয়ার সময় সম্মেলন কক্ষে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ছিলেন না। কারণ তিনি এ সম্মেলনে সরাসরি অংশগ্রহণ এড়াতে তার প্রতিনিধিত্ব করতে তার দেশের পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সের্গেই’কে বালিতে পাঠিয়েছেন। জেলেনস্কি তার বক্তব্যে রাশিয়ার পরমাণু অস্ত্রের হুমকির কঠোর সমালোচনা করেন। পুতিনের এমন অস্পষ্টতাপূর্ণ বক্তব্যের উল্লেখ করে জেলেনস্কি আরো বলেন, যা বেইজিংকেও অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। তিনি আরো বলেন, ‘পারমাণবিক ব্ল্যাকমেইলের জন্য কোন অজুহাত থাকতে পারে না এবং হতে পারে না। তিনি এটি পরিস্কার করার জন্য রাশিয়াকে বাদ দিয়ে ‘জি১৯’কে স্পষ্টভাবে ধন্যবাদ জানান।

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২,  10:01 PM