শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

আসছে অপূর্ব-মাহির ‘কাল থেকে শুরু...’

#
news image

কথায় আছে ‘যা তুমি আজ করতে পার, তা কখনও কালকের জন্য ফেলে রেখো না’। বেশিরভাগ মানুষ এটি বিশ্বাস করলেও বাস্তবে এই কথাটি মেনে চলা লোকের সংখ্যা খুব কম। চারপাশে এমন চরিত্রের মানুষের কমতি নেই। আর সেই কমন বিষয়টিকে খানিক ব্যতিক্রম ভঙ্গিতে মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকের মাধ্যমে তুলে ধরেছেন নির্মাতা মাইদুল রাকিব। অভিনেতা অপূর্বকে নিয়ে সিএমভি’র ব্যানারে তিনি নির্মাণ করেছেন ‘কাল থেকে শুরু...’। এতে অপূর্বকে দেখা যাবে রাহিন নামের এক যুবকের চরিত্রে। যে কখনও সঠিক সময়ে তার কাজটা করতে পারেনি। সবসময় আজ না কাল করবো। আবার কাল চলে এলে বলে পরশু করবো। এভাবেই তার পেন্ডিং কাজের লিস্ট সবসময় বেড়ে যায়। এমনকি আজ না কাল বলে বলে গার্লফ্রেন্ডের সাথে পর্যন্ত নিয়মিত দেখা করে না। একটা সময় রাহিনকে গার্লফ্রেন্ড ফারা অনুরোধ করে, তার বাবার সাথে দেখা করার জন্য বিয়ের বিষয়ে। কিন্তু আজ না কাল বলে বলে একদম শেষ মুহূর্তে যায়। নির্মাতা মাইদুল রাকিব বলেন, ‘মূলত আমাদের নাটকের মূল মোড়টা ঘুরে যায় এখানেই। সেটি চমক হিসেবেই থাক দর্শকদের জন্য। তবে নাটকটি প্রসঙ্গে এটুকুই বলবো, গল্পটি অসম্ভব মজার। রয়েছে কিছু শিক্ষণীয় বার্তা। আশা করছি দর্শকরা উপভোগ করবেন কাজটি।’ নাটকটিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী সামিরা খান মাহি। আরেকটি অন্যতম চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

প্রভাতী খবর ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২,  11:44 PM