শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

শেয়ারবাজারে ৫০০ কোটি টাকার নিচে লেনদেন

#
news image

দেশের শেয়ারবাজারে টালমাটাল অবস্থা বিরাজ করছে। এর ধারাবাহিকতায় বুধবার (১৬ নভেম্বর) সূচকের উত্থান হলেও লেনদেন কমে ৫০০ কোটি টাকার নিচে নেমেছে। এ দিন বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৬ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩২১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭৬টির, দরপতন হয়েছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৪৬৮ কোটি ৫১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৬০ কোটি ৯২ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৭৪ পয়েন্টে, সিএসসিএক্স ৩ পয়েন্ট কমে ১১ হাজার ৭০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক দশমিক শূণ্য ২ পয়েন্ট কমে ১৩ হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত আছে ৭৩ টির দাম। দিন শেষে সিএসইতে ৮৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২২,  12:22 AM