শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

জার্মানি ও যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

#
news image

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসায় জার্মানি ও যুক্তরাজ্যে ২০ দিনের সফর শেষে আজ  সকালে দেশে ফিরেছেন। রাষ্ট্রপতি, তার স্ত্রী  রাশিদা খানম  এবং  সফরসঙ্গীদেরকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি২০২)) আজ সকাল ১১টা ৫ মিনিটে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি গত মধ্যরাতে ঢাকার উদ্দেশ্য লন্ডন ত্যাগ করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধানগণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজিপিসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান ।

রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির  রাজধানী বার্লিনের  উদ্দেশ্যে গত ২৯ অক্টোবর  ভোররাতে ঢাকা ত্যাগ করেন এবং সেখান থেকে  ৫ নভেম্বর লন্ডনে পৌঁছান। ৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছিলেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডন ও  বার্লিনে তিনি স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২২,  10:01 PM