শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

বৈঠকের কথা ফাঁস: কানাডার প্রধানমন্ত্রীকে দুষলেন চীনা প্রেসিডেন্ট

#
news image

ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনের ফাঁকে রুদ্ধদ্বার বৈঠকের বিস্তারিত গণমাধ্যমের কাছে ফাঁস হওয়ায়  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সামনাসামনি সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রুডোর বিরুদ্ধে ‘আন্তরিকতায় ঘাটতির’ অভিযোগও এনেছেন তিনি। বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

চীনের গুপ্তচরবৃত্তি ও কানাডার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে দু’নেতার আলোচনা সংক্রান্ত গণমাধ্যমের খবরকে ইঙ্গিত করে চীনা প্রেসিডেন্ট এসব অভিযোগ করেছেন। কানাডার গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে শি ও ট্রুডোকে মুখোমুখি দাঁড়িয়ে দোষাভীর মাধ্যমে কথা বলতে দেখা গেছে।

ভিডিওতে মান্দারিন ভাষায় ট্রুডোর উদ্দেশ্যে শিকে বলতে শোনা গেছে, ‘আমরা যা আলোচনা করেছি, তার সবকিছুই খবরের কাগজে ফাঁস হয়ে গেছে, এটা অনুচিত।’ ওই ফুটেজে শি জিনপিংকে খোলামেলা ভঙ্গিতে দেখা গেছে, যা রীতিমতো বিরল। কারণ চীনের সরকারি গণমাধ্যমে তাকে খুবই সাবধানতার সঙ্গে উপস্থাপন করা হয়।

চীনা প্রেসিডেন্টের অভিযোগের পর হাসিমুখে মাথা নাড়িয়ে ট্রুডো বলেন, ‘কানাডায় আমরা অবাধ, মুক্ত ও খোলামেলা আলোচনায় বিশ্বাস করি এবং আমাদের এটি চালিয়ে যেতে হবে। আমরা একসঙ্গে গঠনমূলক কাজ করার চেষ্টা চালিয়ে যাব, কিন্তু এমন অনেক কিছুই থাকবে, যা নিয়ে আমাদের দ্বিমত থাকবে।’

ট্রুডোর কথা শেষ হওয়ার আগেই তাকে থামিয়ে দিয়ে শি বলেন, তিনি যেন আগে ‘পরিবেশটা ঠিক করেন’। এরপর ট্রুডোর সঙ্গে করমর্দন করে চলে যান চীনা প্রেসিডেন্ট। 

অনলাইন ডেস্ক

১৮ নভেম্বর, ২০২২,  12:51 AM