শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

মেয়ের বিয়ের অনুষ্ঠানে নাচলেন আমির

#
news image

দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে পারিবারিকভাবে বাগদান সারলেন বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, গত শুক্রবার মুম্বাইতে ইরার বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাগদানের অনুষ্ঠানে ইরাকে একটি লাল অফ শোল্ডার গাউনে এবং নূপুরকে একটি টাক্সেডোতে দেখা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান, তার মা জিনাত হুসেইন ও প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ভাগনে ইমরান খানসহ পরিবারের মানুষজন ও বন্ধুরা। এদিন মেয়ের বাগদানের অনুষ্ঠানে আমিরকে সাদা রঙের পায়জামা এবং কুর্তায় ‘পাপা কেহতে হ্যায়’ গানে নাচতেও দেখা যায়। এর আগে গেল সেপ্টেম্বরে ইতালিতে একটি সাইক্লিং ইভেন্টে সকলের সামনে হাঁটু মুড়ে বসে ইরাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নূপুর। যে প্রস্তাবে এক মিনিটও দেরী না করে ‘হ্যা’ বলে দেন আমির কন্যা। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছিলেন ইরা। বাগদানের সেই ভিডিও প্রকাশের পর বন্ধু ও স্বজনদের শুভেচ্ছায় ভেসেছেন আমির কন্যা। এবার পরিবার নিয়ে আনুষ্ঠানিকভাবে বাগদান সারলেন ইরা। গত দু’বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন ইরা-নূপুর। মাস কয়েক আগে শোনা গিয়েছিল, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইরা এবং নূপুর। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু’জনেই।

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২২,  12:50 AM