শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

৩০ মিনিটে শেষ হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

#
news image

মঞ্চ প্রস্তুত, এখন কেবল মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। কয়েক ঘণ্টা বাদেই পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। তাতে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ইতিহাসের বুকে ঠাঁই করে নিবে কাতার। আল বায়িত স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। যা সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসের পর্দায়।

বেদুইন তাঁবুর আদলে গড়া আল বায়িত স্টেডিয়াম। দোহা থেকে ৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ৬০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামেই আজ পুরো বিশ্বকে স্বাগত জানাবে কাতার। চমকে ভরা ৩০ মিনিটব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে 'ড্রিমারস' গানে পারফর্ম করবেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড 'বিটিএস'-এর পপ স্টার জাং কুক ও কাতারি গায়ক ফাহাদ আল-কুবাইসি।  

অনুষ্ঠানের থিম হলো- মানবতা, শ্রদ্ধার মাধ্যমে বৈষম্যগুলো দূর করে সমস্ত মানবজাতিকে একত্রিত করা। ফুটবল বিভিন্ন উপজাতি হিসেবে আমাদেরকে একত্রিত করে এবং পৃথিবী হলো তাঁবু যেখানে আমরা বসবাস করি। বিশ্বমানের প্রতিভা দ্বারা অনুষ্ঠেয় সাতটি পারফরম্যান্সে বিশ্বব্যাপী সংস্কৃতির সঙ্গে কাতারের ঐতিহ্যকে তুলে ধরা হবে। একইসঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে প্রতিযোগিতার ৩২টি দল, বিগত সবগুলো আসরের স্বাগতিক দেশ ও স্বেচ্ছাসেবকদের।

শত শত পারফর্মারকে সঙ্গে নিয়ে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি সম্পর্কে দর্শকদের উৎসাহিত করে তুলবেন বিশ্বকাপের শুভেচ্ছাদূত ঘানিম আল মুফতাহ ও কাতারি গায়িকা দানা।  

এদিকে অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার। কিন্তু কাতারের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকায় নিজেকে সরিয়ে নেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ সময় রাত ১০টায় আসরের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডর।

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২২,  8:45 PM