শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

হেরে গেলেন মাহাথির মোহাম্মদ

#
news image

মালয়েশিয়ার বর্ষীয়ান নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার ৫৩ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো নির্বাচনে পরাজিত হয়েছেন। মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে গতকাল শনিবার ভোট গ্রহণ হয়। নির্বাচনে লংকাউই আসনে হেরে গেছেন তিনি।

এটি ৯৭ বছর বয়সী এ রাজনীতিবিদের শেষ নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেছিলেন, তিনি হেরে গেলে রাজনীতি থেকে অবসর নেবেন।

, মাহাথির দুই দফায় দুই দশকের বেশি সময়ে ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৬৯ সালের পর নির্বাচনে এটি মাহাথিরের প্রথম হার। এবারের নির্বাচনে লংকাউই আসনে পাঁচ প্রতিদ্বন্দ্বীর মধ্যে চতুর্থ হয়েছেন মাহাথির। এ আসনে জয়ী হয়েছেন পেরিকাতান জোট থেকে নির্বাচন করা মোহাম্মদ সুহাইমি আবদুল্লাহ।

এর আগে মাহাথির মোহাম্মদ একটি জোটের নেতৃত্ব দিয়ে ক্ষমতাসীন বারিসান ন্যাশনালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নির্বাচনে প্রচার চালান।

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২২,  2:42 AM