শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

শেষমেষ হেরেই গেলেন ঐন্দ্রিলা

#
news image

বহু লড়াইয়ের পর জীবনরণে ভঙ্গ দিয়ে বিদায় নিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হতে পারলেন না হারতে হারতে জ্বলে ওঠা কোন তাঁরা।

তাঁরাদের দেশেই চলে গেলেন অভিনেত্রী। টানা কুড়ি দিন দাঁতে দাঁত চেপে লড়াই করলেও, ঘটল না কোনও মিরাকেল।  

২০১৬ সালে অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত হয়ে দিল্লিতে চিকিৎসা শুরু হয় তার। সেই কঠিন লড়াই হাসিমুখে জয় করেন তিনি। ফের ২০২১ সালে ডান ফুসফুসে টিউমার। কেমোথেরাপির মাধ্যমে সেই লড়াইও জেতেন ঐন্দ্রিলা। কিন্তু গত ১ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। মস্তিস্কে রক্তক্ষরণ শুরু হয় অভিনেত্রীর। ভর্তি হন কলকাতার নারায়নী হাসপাতালে। তারপর থেকেই রোজই টানা লড়াই। অবশেষে মাত্র ২৪ বছর বয়সেই জীবনযুদ্ধে হার মানতে হলো তাকে।

কেমন ছিল ঐন্দ্রিলার অভিনয় জীবনের শুরুটা? ২০১৭ সালে কার্লাস বাংলায় ‘ঝুমুর’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় ঐন্দ্রিলার। সেখান থেকেই সব্যসাচীর সঙ্গে বন্ধুত্ব। এরপর সান বাংলা চ্যানেলে ‘জিয়নকাঠি’ ধারাবাহিকে আবারো তাকে দেখা যায় মুখ্য চরিত্রে। সম্প্রতি ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে ‘ভাগার’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে। করেছেন বাংলা সিনেমাও। বলে রাখা ভালো এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন তার বন্ধু সব্যসাচীও। তবে জুটি হিসেবে তাদের দেখা যায়নি।

ঐন্দ্রিলার অভিনয় জীবনে নিজেকে প্রতিষ্ঠা করার লড়াইটা খুব সহজ ছিল না। ২০১৫ সালের একাদশ শ্রেণীতে পড়ার সময়ই ক্যানসারে আক্রান্ত হন ঐন্দ্রিলা। এই বছর জন্মদিনের দিনই তার এই অসুস্থতার সম্পর্কে জানতে পারেন ঐন্দ্রিলা এবং তার পরিবার। এরপর দীর্ঘ চিকিৎসা পর্ব। তার বয়সী সব ছেলেমেয়েরা যখন স্কুল পড়াশোনা খেলার মাঠে ব্যস্ত তখন ঐন্দ্রিলার দিন কেটেছে রবিঠাকুরের অমলের মতো।

চিকিৎসকদের কথা অনুযায়ী, তার হাতে সময় ছিল ৬ মাস। কিন্তু প্রথমবার ক্যানসারকে জয় করে ফেরেন ঐন্দ্রিলা। চুটিয়ে কাজ করেন বাংলা ধারাবাহিকে। কিন্তু এর ঠিক পাঁচ বছর পর ফের ঐন্দ্রিলার শরীরে বাসা বাঁধে মরণ রোগ। উপযুক্ত চিকিৎসা আর বন্ধু সব্যসাচীর ভালোবাসা কাজ করে জিয়নকাঠির মতো। সুস্থ হয়ে বাড়ি ফেরেন ঐন্দ্রিলা। ভালোই কাটছিল প্রেমিক বন্ধু সব্যসাচীর সঙ্গে তার দিনগুলো। বন্ধু সব্যসাচীর জন্মদিনের সেলিব্রেশন রাতেই ব্রেনস্ট্রোকে হয় ঐন্দ্রিলা। তারপর থেকে হাসপাতালে ২০ দিনের লড়াই। অবশেষে শেষ হলো সেই লড়াই।

ক্লান্তি কাটিয়ে তাঁরাদের দেশে শান্তিতে থাকুক ঐন্দ্রিলা। তার লড়াকু জীবন হয়ে উঠুক অপরের অনুপ্রেরণা। বারে বারে অসুস্থ হয়েছেন ঐন্দ্রিলা। চোয়াল শক্ত রেখে প্রতিবারই সুস্থ হয়ে ফিরেছেন। কিন্তু, সব কিছুরই শেষ আছে। রোববারই (২০ নভেম্বর) ঘটল তার জীবনের সমাপনী। স্থানীয় সময় ১২টা ৫৯ মিনিটে তিনি চলে গেলেন তাঁরাদের দেশে। তার এই জীবন যুদ্ধের লড়াইয়ে বরাবরই পাশে পেয়েছেন পরিবার ও তার বন্ধু সব্যসাচীকে। কিন্তু, এই বন্ধুর জুটি প্রকাশ্যে কোনোদিন বলেননি তারা প্রেম করেন। অথচ জীবনের শেষ দিন পর্য়ন্ত ঐন্দ্রিলার পাশে ছিলেন সব্যসাচী।

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২২,  3:11 AM