শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

কেমন হবে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার কৌশল

#
news image

নানা বিতর্কের ইতি টেনে রোববার রাতে কাতার বিশ্বকাপের পর্দা উঠেছে। প্রথম ম্যাচেই আয়োজক দেশ কাতার হোঁচট খেয়েছে ইকুয়েডরের বিপক্ষে। স্বাগতিকরা ম্যাচ হেরেছে ২-০ গোলে। তবে আসরের অন্যতম হট ফেবারিট দল লিওনেল মেসির আর্জেন্টিনা মাঠে নামছে আগামীকাল মঙ্গলবার। 

নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে লড়বে আলবিসেলেস্তারা। এ ম্যাচে দলটির একাদশ কেমন হবে সেটা নিয়েও শুরু হয়েছে আলোচনা। প্রশ্ন একটাই- কারা থাকবেন প্রথম একাদশে!

‘সি’ গ্রুপে থাকা লিওনেল মেসির দলের প্রতিপক্ষ হিসেবে থাকা বাকি দুই হলো মেক্সিকো এবং পোল্যান্ড। ২৬ নভেম্বর লিওনেল মেসিরা মাঠে নামবে মেক্সিকোর বিপক্ষে। ৩০ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। প্রথম ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৪টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে সৌদির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। 

তার আগে দেখে নেওয়া যাক সেই ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। গুঞ্জন রয়েছে সৌদি আরবের বিপক্ষে মাঝমাঠের দায়িত্ব থাকবেন রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস। সঙ্গে থাকবেন আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার। শুরুর দিকে রক্ষণভাগ সামলানোর মূল দায়িত্ব পড়বে মার্কোস আকুনিয়া ও নায়ুয়েল মোলিনার ওপর। তাদের সঙ্গে থাকবেন নিকোলাস ওতামেন্ডি।

আক্রমণভাগে বরাবরের মতো থাকবেন লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও লাউতারো মার্তিনেস। এমিলিয়ানো মার্তিনেস তো থাকছেনই গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে।

সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য প্রথম একাদশ

এমিলিয়ানো মার্তিনেস, মার্কোস আকুনিয়া, নায়ুয়েল মোলিনা, নিকোলাস ওতামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও লাউতারো মার্তিনেস।

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২২,  2:26 AM