শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে: রাষ্ট্রপতি

#
news image

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গণে নবজাগরণের সৃষ্টি হয়েছে। আগামীকাল ২৩ নভেম্বর ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ- ২০২২’ উপলক্ষ্যে আজ এক বাণীতে  তিনি এ কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ- ২০২২ অনুষ্ঠিত হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী সকল ক্রীড়াবিদসহ এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে রাষ্ট্রপতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। দেশের ক্রীড়া উন্নয়নসহ মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’ আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। তৃণমূল থেকে প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদ গড়ে উঠার পাশাপাশি দেশের ক্রীড়াজগতের সার্বিক মানোন্নয়নে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

তিনি আশা করেন, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’ আয়োজনের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গণ আরো এগিয়ে যাবে। আগামী দিনেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে – এটাই সকলের প্রত্যাশা। তিনি বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সার্বিক সাফল্য কামনা করেন।

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২২,  11:39 PM