শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

মরক্কো ক্রোয়েশিয়ার কেউ জেতেনি!

#
news image

প্রথমার্ধের খেলা ছিল অনেকটাই ম্যাড়ম্যাড়ে,দ্বিতীয়ার্ধে একটু সময়ের জন্য গা ঝাড়া দিল দুই দল। তা মিলিয়ে যেতেও খুব একটা সময় লাগল না। ফের রক্ষণেই বেশি মনোযোগ দিল ক্রোয়েশিয়া মরক্কো। মিলল না গোলের দেখা।

আল বাইত স্টেডিয়ামে বুধবারএফগ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

বল দখলে বেশ এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। তবে গোলের জন্য শট নেওয়া লক্ষ্যে রাখায় দুই দলই সমানে-সমান।টি করে শট নিয়ে কেবল দুটি করে রাখতে পারে লক্ষ্যে।

খুব বেশি সুযোগ মিলছে না, এমন ম্যাচে ফিনিশিংয়ে যে কার্যকারিতা প্রয়োজন ছিল, তা দেখাতে পারেনি কোনো দলই। ফরোয়ার্ডদেরও বেশিভাগ সময়ে দেখা গেছে রক্ষণে সহায়তা করতে।  

ম্যাচের আগে মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগি বলেছিলেন, আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয় থেকে অনুপ্রাণিত তারা। সেখান থেকে শিক্ষা নিয়ে চমকে দিতে চান ক্রোয়াটদের। জিততে না পারলেও এই ড্র কম বড় প্রাপ্তি নয় মরক্কোর জন্য।

গোল করা গেলে ভালো, কিন্তু হজম করা যাবে না- দুই দল যেন নেমেছিল এই ভাবনা নিয়ে। তাই তেড়েফুঁড়ে আক্রমণ হলো না। মূলত প্রতি-আক্রমণ দিয়ে চলল প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা।

প্রথম ৪৫ মিনিটে লক্ষ্যে থাকল না একটাও শট। গোলের সত্যিকারের সুযোগ প্রথম এলো যোগ করা সময়ের প্রথম মিনিটে।

বোর্না সোসার চমৎকার ক্রসে পা ছোঁয়ান নিকোলা ভ্লাসিচ। তবে পার করতে পারেননি ইয়াসিন বোনোকে। কোনোমতে জাল অক্ষত রাখেন মরক্কো গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল খুবই মন্থর। এর মধ্যেই হুট করে একটা সুযোগ এসে যায় নুসে মাসাওয়ির সামনে। ৪৯তম মিনিটে বায়ার্ন মিউনিখে খেলা মরক্কোর এই ডিফেন্ডারের হেড ঠেকিয়ে দেন দমিনিক লিভাকভিচ।

পরের মিনিটে কর্নার থেকে এগিয়ে যেতে পারত ক্রোয়েশিয়া। তবে গোললাইন থেকে বল ফিরিয়ে দেন সোফিয়ান আমরাবাত। ৬৪তম মিনিটে আশরাফ হাকিমির বুলেট গতির ফ্রি কিক শক্তিশালী পাঞ্চে ব্যর্থ করে দেন ক্রোয়াট গোলরক্ষক।

লুকা মদ্রিচের দুর্দান্ত ফ্রি-কিকে ৭২তম মিনিটে বিপদ হতেই পারতো। কিন্তু ইউসুফ এন-নেসিরি কোনোমতে বিপদমুক্ত করেন। দুই মিনিট পর প্রতি-আক্রমণে প্রতিপক্ষের ডি বক্সে গিয়ে আব্দে ইজ্জাজুলি নিয়ন্ত্রণ হারালে বেঁচে যায় ক্রোয়েশিয়া।  

শেষ দিকে আক্রমণে মনোযোগী হয় দুই দলই। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি কেউই।

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২,  12:17 AM