শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য হলেন সিমিন হোসেন রিমি

#
news image

জাতীয় চার নেতার অন্যতম শহীদ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমিকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শেষে সংগঠনটির নব নির্বাচিত নেতাদের নাম ঘোষণাকালে এ কথা জানান। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে জাহানারা বেগমের নাম ঘোষণা করেন। মেহের আফরোজ চুমকি মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায়  তার জায়গায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে  জাহানারা বেগমের নাম অন্তর্ভুক্ত  করা হয়।

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২২,  1:52 AM